সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কবিতা:- পানির শহরে পানির অভাবেই অগ্নিকান্ড, কবি:- তাহসিন তালুকদার। শব্দসাঁকো।

  

কবিতা:- পানির শহরে পানির অভাবেই অগ্নিকান্ড 

কবি:- তাহসিন তালুকদার 


পানির শহর সুনামগঞ্জে,

হলো অগ্নিকাণ্ড—পানিরই অভাবে।

সময়মতো হয় না কোনো কাজ,

সময় গড়িয়ে অসময়ে ডেকে আনে সর্বনাশ।


যে রাষ্ট্র পানির শহরেই করতে পারে না

বিপদে কাজে লাগার মতো পানির ব্যবস্থা,

সে রাষ্ট্রে কিভাবে থাকবে সমগ্র দেশ নিরাপদ—

কিরূপে রাখি তবে তাদের প্রতি আস্থা?


যে রাষ্ট্র একটি শহরের বিপদ-আপদে 

নিশ্চিতভাবে দিতে পারে না নিশ্চয়তা,

সে রাষ্ট্রে গোটা দেশ যদি ধ্বংসস্তূপে পরিণত 

হয়—তবু হবে না তাদের কিঞ্চিত ভাবনা।


আদৌ কি এ রাষ্ট্র হবে সংস্কার-সভ্যতার?

কতটুকু হওয়া যায় সে আশায় আশাবাদী!

এ রাষ্ট্রে যে আমাদের নিজস্ব প্রাণেরও

নেই কোনো নিশ্চয়তার বাঁধনখানি।

পোস্টটি শেয়ার করুন:

0 Please Share a Your Opinion.: