কবিতাঃ বসন্তদূত
লেখনীতেঃ সায়ন্তনী সুপ্তি
শীততাপে পোড়া রুক্ষ প্রকৃতির দ্বারে
আজ বসন্তদূতের আগমন,
দক্ষিণ বাতাসের দোলায় আন্দোলিত,
শাখীময় সুশোভিত পুষ্পমঞ্জুরী,
সাথে,
কপোত-কপোতীদের হৃদয়ে
ভালোবাসার প্রাণোচ্ছাস।
নব-ফাল্গুন সর্বত্র বিরাজিত
তবু আমার হৃদয় দ্বার-গোড়ায়,
চিত্তলগ্ন ফাল্গুনের অনুপস্থিতি।
কোনো এক নির্জনতায় সে'ও হয়তো
আমার জন্য অপেক্ষারত।
বহু যুগের প্রতিক্ষায় এমনি এক ফাল্গুনে
দুজনের সাক্ষাৎ হবে,
হৃদয় অঙ্গিনায় সেদিন আমার'ও চিরবসন্ত ধরা দেবে,
আর সে হবে আমার, "বসন্তদূত"।

0 Please Share a Your Opinion.: