শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কবিতা: চৈত্রের দাহন লেখনীতে:আইরিশা হানীন। শব্দসাঁকো।

 কবিতা: চৈত্রের দাহন


লেখনীতে:আইরিশা হানীন 


চৈত্রের রোদ  যেন আগুন হয়ে নামে,

আকাশ জুড়ে জ্বলছে যেন নীরব দাহন ।

হাওয়া নেই, শুধু তপ্ত নিঃশ্বাস,

প্রকৃতি আজ ক্লান্ত, অবসন্ন।

ঘাম ঝরে পড়ে বিন্দু বিন্দু,

মুখে শুকিয়ে যায় কথার স্রোত।

রাস্তাগুলো ফাঁকা পড়ে থাকে,

ছায়ারাও যেন খোঁজে আশ্রয় একটু।

সূর্যটা যেন আজ বেজায় রাগী ,

কৃপা নেই তার, নেই কোনো দয়া।

মাটির বুকে আগুনের চাদর,

জীবন যেন থমকে দাঁড়ায়।

তবু এই দহন পেরিয়ে একদিন,

নামবে বৃষ্টি, ভিজবে ধরণী।

এই গরমের ক্লান্তি ভুলিয়ে,

নতুন করে হাসবে এই ধরনী।


(সমাপ্ত)

পোস্টটি শেয়ার করুন:

0 Please Share a Your Opinion.: