কাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কবিতাঃ বসন্তদূত  লেখনীতেঃ সায়ন্তনী সুপ্তি।  শব্দসাঁকো।

কবিতাঃ বসন্তদূত লেখনীতেঃ সায়ন্তনী সুপ্তি। শব্দসাঁকো।

 কবিতাঃ বসন্তদূত

লেখনীতেঃ সায়ন্তনী সুপ্তি 



শীততাপে পোড়া রুক্ষ প্রকৃতির দ্বারে 

আজ বসন্তদূতের আগমন,

দক্ষিণ বাতাসের দোলায় আন্দোলিত,

শাখীময় সুশোভিত পুষ্পমঞ্জুরী,

             সাথে,

কপোত-কপোতীদের হৃদয়ে 

ভালোবাসার প্রাণোচ্ছাস।


নব-ফাল্গুন সর্বত্র বিরাজিত

তবু আমার হৃদয় দ্বার-গোড়ায়, 

চিত্তলগ্ন ফাল্গুনের অনুপস্থিতি।

কোনো এক নির্জনতায় সে'ও হয়তো 

আমার জন্য অপেক্ষারত। 


বহু যুগের প্রতিক্ষায় এমনি এক ফাল্গুনে

       দুজনের সাক্ষাৎ হবে, 

হৃদয় অঙ্গিনায় সেদিন আমার'ও চিরবসন্ত ধরা দেবে, 

আর সে হবে আমার, "বসন্তদূত"।

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কবিতাঃ সন্ধ্যা   লেখিকাঃ রওনক জাহান।  শব্দসাঁকো।

কবিতাঃ সন্ধ্যা লেখিকাঃ রওনক জাহান। শব্দসাঁকো।


 কবিতাঃ সন্ধ্যা 

লেখিকাঃ রওনক জাহান 



নেমেছে সন্ধ্যা, মেরুন কমলা রঙের আভা

একপাশে লল টকটকে গোলকার সূর্যের গমন 

আপর পাশেই আবার এক সাদা চাঁদের আগমন 

মিলছে সাথে তারার আলাপ, বসেছে তাদের সভা।


কি অপরুপ, অমলিন অপলক তাকিয়ে থাকি

প্রকৃতির এক লীলাময় দৃশ্য, দেখতে লাগে বেশ

এই বুঝি থেমেছে আকাশ, একটুতেই তো শেষ 

সূর্য চাঁদ তারার মাঝে কিছু মেঘেরাও দেয় উঁকি। 


এ-তো এক আজব পরিবেশ এক উজ্জ্বল আলো

যাই যাই বলেও যেন থমকে গেছে সূয্যিমামা 

তার আলোতে বাধা আছে, তারাদের জ্বলতে মানা

এই আছে এক বিন্দু ছায়া, অল্পতেই হয় কালো।


প্রতিটা পলকে যেন এক নতুন দৃশ্য, নতুন কোনো ছবি

তাই হাতে কলম আমার, হয়ে গেলাম আজ কবি।


কম খরচে উন্নতমানের বই প্রকাশ, 

আপনার বিশ্বস্ত 

রূপলেখা প্রকাশন। 

দুর্নীতির বিরুদ্ধে আজাদীরা লড়ে   — তাহসিন তালুকদার

দুর্নীতির বিরুদ্ধে আজাদীরা লড়ে — তাহসিন তালুকদার

 


দুর্নীতির বিরুদ্ধে আজাদীরা লড়ে 

— তাহসিন তালুকদার 


দুর্নীতির বিরুদ্ধে পারে না কেউ রুখতে 

আর যে একজন দাঁড়ায় রুখে,

অমানুষেরা সম্মেলিত হয়ে পরিকল্পিতভাবে 

মেরে ফেলে মাটি দিয়ে দেয় তার মুখে। 


সোনার বাংলায় দুর্নীতি নামক 

শব্দটি হয়ে গেছে প্রচলিত, 

দিনে-রাতে যে কোন পরিস্থিতিতে 

দুর্নীতি যে চলছে প্রতিনিয়ত। 


এক জালিমকে বিদায় দিয়ে 

মনে করো না, হয়ে গেছে সবকিছু,

আরেক জালিম সেজে এসেছে 

পূর্বের জালিম থেকেও ভয়ঙ্কর কিছু। 


সবাইকে দুর্নীতির বিরুদ্ধে রুখে 

দাঁড়াতে হবে একসাথে, 

শত জালিমকে অতিক্রম করেই

বিজয়ী ঘোষণা করতে হবে সোনার বাংলাতে।


কম খরচে উন্নতমানের বই প্রকাশ করার জন্য 

যোগাযোগ করেন আপনার বিশ্বস্ত রূপলেখা প্রকাশন এর সাথে। 

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কবিতা:- পানির শহরে পানির অভাবেই অগ্নিকান্ড,   কবি:- তাহসিন তালুকদার।  শব্দসাঁকো।

কবিতা:- পানির শহরে পানির অভাবেই অগ্নিকান্ড, কবি:- তাহসিন তালুকদার। শব্দসাঁকো।

  

কবিতা:- পানির শহরে পানির অভাবেই অগ্নিকান্ড 

কবি:- তাহসিন তালুকদার 


পানির শহর সুনামগঞ্জে,

হলো অগ্নিকাণ্ড—পানিরই অভাবে।

সময়মতো হয় না কোনো কাজ,

সময় গড়িয়ে অসময়ে ডেকে আনে সর্বনাশ।


যে রাষ্ট্র পানির শহরেই করতে পারে না

বিপদে কাজে লাগার মতো পানির ব্যবস্থা,

সে রাষ্ট্রে কিভাবে থাকবে সমগ্র দেশ নিরাপদ—

কিরূপে রাখি তবে তাদের প্রতি আস্থা?


যে রাষ্ট্র একটি শহরের বিপদ-আপদে 

নিশ্চিতভাবে দিতে পারে না নিশ্চয়তা,

সে রাষ্ট্রে গোটা দেশ যদি ধ্বংসস্তূপে পরিণত 

হয়—তবু হবে না তাদের কিঞ্চিত ভাবনা।


আদৌ কি এ রাষ্ট্র হবে সংস্কার-সভ্যতার?

কতটুকু হওয়া যায় সে আশায় আশাবাদী!

এ রাষ্ট্রে যে আমাদের নিজস্ব প্রাণেরও

নেই কোনো নিশ্চয়তার বাঁধনখানি।